About Us - A2 English Academy

মিরপুরে অবস্থিত A2 English Academy এমন একটি IELTS কোচিং সেন্টার, যেখানে প্রতিটি শিক্ষার্থীকে আমরা পরিবারের সদস্যের মতো দেখি। আমাদের কাছে IELTS শুধু একটি পরীক্ষা নয়—এটি একটি জীবন-পরিবর্তনকারী যাত্রা। আর সেই যাত্রার প্রথম ধাপটি শুরু হয় A থেকে, আর শেষ হয় আপনার Abroad-এ পা রাখার মাধ্যমে।

আমরা কেন আলাদা?

A2 English Academy-তে আমরা বিশ্বাস করি যে শিক্ষার প্রকৃত শক্তি আসে যত্ন, দায়িত্ব ও সততা থেকে। তাই আমরা কখনোই ভিড় বাড়ানোর জন্য ভর্তি নেই না; বরং প্রতিটি শিক্ষার্থীর ওপর আলাদা মনোযোগ দিই।

আমাদের মূলনীতি

Quality over Quantity
  • কম শিক্ষার্থী, বেশি মনোযোগ
  • প্রতিটি শিক্ষার্থীর জন্য আলাদা স্টাডি প্ল্যান
  • নিয়মিত মক টেস্ট ও অগ্রগতির বিশ্লেষণ
  • প্রতিটি সেশনে ব্যক্তিগত ফিডব্যাক
  • সব সেকশনে গভীর গাইডলাইন

সততা আমাদের শক্তি

"Integrity drives excellence"

A2 English Academy পরিচালিত হয় শিক্ষার প্রতি সত্যিকারের ভালোবাসা দিয়ে, টাকার হিসাব দিয়ে নয়। আমাদের উদ্দেশ্য কখনোই শুধু কোচিং করানো নয়—আপনাকে আপনার কাঙ্ক্ষিত স্কোর এবং কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানো।

আমাদের অঙ্গীকার

  • যত্নশীল ও অভিজ্ঞ ইনস্ট্রাক্টর
  • শান্ত, শিক্ষাবান্ধব ক্লাস পরিবেশ
  • স্কোর অনুযায়ী লক্ষ্যভিত্তিক পথনির্দেশ
  • IELTS প্রস্তুতিকে সহজ ও অর্জনযোগ্য করা